বিশ্বজয়ী রোবটিয়ানদের সংবর্ধনা দিলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪৭  

গত ২০ জানুয়ারি গ্রিসের রাজধানী এথেন্সে বসা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৫তম আসরে সাফল্য ছিনিয়ে আনে বাংলাদেশ দল। এবারের অর্জন তিনটি স্বর্ণপদকসহ ১৫টি পদক। বাকি ১২টির মধ্যে রয়েছে রৌপ্য পাঁচটি, ব্রোঞ্জ চারটি ও দুটি টেকনিক্যাল পদক। এর আগে গত বছর ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ৩টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক অর্জন করে বাংলাদেশ দল।

ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোব‌টি‌ক্সে প্রতিভার স্বাক্ষর রাখা বিজয়ী রোবটজয়ীদের মঙ্গলবার সাড়ম্বরে সংবর্ধনা দিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। বিজয়ী ২৮ রোবটিয়ানের হাতে সম্মাননা স্বারক তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোব‌টিক্স মেকাট্রনিক্স ই‌ঞ্জিানয়া‌রিং বিভাগের চেয়ারম্যান লা‌ফিফা জামাল, বাংলাদেশ ‌বিজ্ঞান জন‌প্রিয়করণ স‌মি‌তি‌ সহসভাপ‌তি মু‌নির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তি বিকাশে ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে মেধাবী এসব শিক্ষার্থীদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি জানান, শিগগিরই শিক্ষার্থীদের উপযোগী দেশে একটি আধুনিক রোবটিক্স ল্যাব স্থাপন করা হবে। যা রোবটিক্স প্রযুক্তিতে আরও বেশি দক্ষ করে তুলবে শিক্ষার্থীদের।

অনুষ্ঠান থেকে জানা যায়, এরইমধ্যে বিজয়ী অলিম্পিয়াডদের অনেকেই আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার প্রস্তাব পেয়েছেন। যা দেশের জন্য অনেক সম্মানের ও গৌরবের এবং ভবিষ্যতে রোবটকে অলিম্পিয়াড ক্রিকেট খেলার মতো তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শিক্ষার্থীরা রোবটিক্সে অনেক ভালো করছে। রোবটিক্স প্রযুক্তিবিদ এসব শিক্ষার্থীদের আ‌রো উৎসা‌হিত করা গে‌লে এক‌দিন তারাই হ‌বে স্মার্ট বাংলা‌দেশের কান্ডারী।